স্বপ্নের ফরিদগঞ্জ

স্বপ্ন আর সম্ভাবনার পথে

সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে সেবা প্রদান করা।

৫০+
শিক্ষার্থী সহায়তা
১০+
সেমিনার
১০০+
বই বিতরণ
৫০+
ত্রাণ বিতরণ

আমাদের সম্পর্কে

"স্বপ্নের ফরিদগঞ্জ" একটি স্বপ্ন, একটি অঙ্গীকার, যা ২০২৪ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যাত্রা শুরু করে। এটি নিছকই একটি সামাজিক সংগঠন নয়, বরং ফরিদগঞ্জের মানুষের সম্মিলিত প্রচেষ্টার এক মূর্ত প্রতীক, যা সমাজের প্রতিটি স্তরে ইতিবাবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে চলেছে।

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবনে সম্ভাবনা রয়েছে এবং সঠিক সুযোগ ও সহায়তার মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করা সম্ভব। এই বিশ্বাসকে ধারণ করে, "স্বপ্নের ফরিদগঞ্জ" শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, এবং মানবিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ে তোলার পথে অবদান রাখা। আমাদের স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের প্রধান শক্তি।

আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করি, যাতে আমাদের প্রতিটি কার্যক্রম সমাজের প্রকৃত উন্নয়নে সহায়ক হয়। "স্বপ্নের ফরিদগঞ্জ" শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্থ, শিক্ষিত এবং মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখে। আমরা এই মহৎ যাত্রায় আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করি।

আমাদের অনুপ্রেরণা

মোঃ সাইদুল ইসলাম রনি
মোঃ সাইদুল ইসলাম রনি

জন্ম: ২১-০১-১৯৯৭ | মৃত্যু: ২৩-০৫-২০২৪

মোঃ সাইদুল ইসলাম রনি ছিলেন এক অনন্য দৃষ্টান্ত, যিনি তাঁর সৎ, সাহসী ও মানবিক কর্মের মাধ্যমে সমাজে রেখে গেছেন অমলিন ছাপ। তিনি শুধু একজন ছাত্র বা কর্মজীবী মানুষ ছিলেন না, তিনি ছিলেন মানবতার এক জীবন্ত প্রতিচ্ছবি। ফরিদগঞ্জ সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রনি নিজের পড়াশোনা এবং পরিবার চালানোর জন্য কঠোর পরিশ্রম করতেন। দিনশেষে সামান্য উপার্জনে সংসার, পড়াশোনা এবং সমাজসেবা-সবকিছু একসাথে চালিয়ে যেতেন তিনি।

রনি বিভিন্ন দোকানে ম্যানেজার, ডাক্তারের চেম্বারে সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি ছিলেন একনিষ্ঠ সামাজিক সংগঠক। BD ক্লিন, মানব সেবা সংস্থা ও বিভিন্ন ব্লাড গ্রুপিং সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তার কর্ম ও নেতৃত্ব ছিল নিঃস্বার্থ, নিঃস্বাদ, তবুও অসংখ্য মানুষের মনে জাগিয়েছে আশার আলো।

২০২৪ সালের ২৩ মে সকালবেলা, দেশের বন্যার্তদের সাহায্যে ত্রাণ সংগ্রহে রনি ছিলেন অগ্রণী। সেদিনই মানবতার এই মশালধারী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নেন। তার অকাল মৃত্যু যেন সমস্ত আকাশ অন্ধকার করে দেয়।

তাঁর নিঃস্বার্থ প্রচেষ্টা, অসাধারণ নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধ অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তিনি ছিলেন সকলের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি মানুষের পাশে দাঁড়াতে এবং বাস্তবতার সাথে মিশে কাজ করতে সর্বদা অনুপ্রাণিত করতেন। স্বপ্নের ফরিদগঞ্জ সামাজিক সংগঠনের প্রতিটি সদস্যের কাছে মোঃ সাইদুল ইসলাম রনি এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ এবং দেখানো পথ আমাদের ভবিষ্যতেও সমাজের উন্নয়নে কাজ করে যেতে নিরন্তর সাহস যোগাবে।

"তাঁর নিঃস্বার্থ প্রচেষ্টা, অসাধারণ নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধ অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।"

নেতৃত্ব

উপদেষ্টা মন্ডলী

mobarak karim khan
প্রধান উপদেষ্টা
মোবারক করিম খান
প্রভাষক, ICT
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
nasir uddin mithu
উপদেষ্টা
নাসির উদ্দিন মিঠু
প্রভাষক
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
mahabub khan
উপদেষ্টা
মাহাবুব খান
প্রভাষক
লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ
belayet hosen
উপদেষ্টা
বেলায়েত হোসেন
প্রভাষক, গণিত
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
nijum saha
উপদেষ্টা
নিজুম সাহা
প্রভাষক, রসায়ন
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
মো:জসীম উদ্দিন
উপদেষ্টা
মো:জসীম উদ্দিন
সহকারী অধ্যাপক
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
মহিবুর রহমান ভুঁইয়া
উপদেষ্টা
মহিবুর রহমান ভুঁইয়া
প্রভাষক
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ
শাহীনা আক্তার
উপদেষ্টা
শাহীনা আক্তার
প্রভাষক, ভূগোল
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
মো: জহিরুল ইসলাম খান
উপদেষ্টা
মো: জহিরুল ইসলাম খান
প্রভাষক, হিসাব বিজ্ঞান
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ
মো: জাহাঙ্গীর আলম
উপদেষ্টা
মো: জাহাঙ্গীর আলম
সহকারী অধ্যাপক
কালির বাজার কলেজ
কাউছার হোসেন
উপদেষ্টা
কাউছার হোসেন
প্রধান হিসাব সহকারী
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
সামিয়া আফরোজ
উপদেষ্টা
সামিয়া আফরোজ
প্রভাষক, সমাজকর্ম
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
মো আজিজুর রহমান
উপদেষ্টা
মো আজিজুর রহমান
অফিস সহকারী, কাম কম্পিউটার অপারেটর
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ

প্রতিষ্ঠাতা সদস্য

মেহেদী আশ্রাফ লিমন
মেহেদী আশ্রাফ লিমন
ওসমান গনি রনি
ওসমান গনি রনি
তাহসিন মিলন
তাহসিন মিলন
Md. Abdullah
Md. Abdullah
Mohammad Rabbie
Mohammad Rabbie
MD RAIHAN KHAN
MD RAIHAN KHAN
কাউছার আলম সবুজ
কাউছার আলম সবুজ
আরাফাত হোসেন রকি
আরাফাত হোসেন রকি
মেহেদী আশ্রাফ লিমন
মেহেদী আশ্রাফ লিমন
ওসমান গনি রনি
ওসমান গনি রনি
তাহসিন মিলন
তাহসিন মিলন
Md. Abdullah
Md. Abdullah
Mohammad Rabbie
Mohammad Rabbie
MD RAIHAN KHAN
MD RAIHAN KHAN
কাউছার আলম সবুজ
কাউছার আলম সবুজ
আরাফাত হোসেন রকি
আরাফাত হোসেন রকি

কার্যনির্বাহী কমিটি ২০২৪

ওসমান গনি রনি
সভাপতি
ওসমান গনি রনি
মেহেদী আশ্রাফ লিমন
সাধারণ সম্পাদক
মেহেদী আশ্রাফ লিমন
তাহসিন মিলন
অর্থ সম্পাদক
তাহসিন মিলন

আমাদের কাজ

সমাজের উন্নয়নে আমাদের চারটি প্রধান কর্মসূচি

📚

শিক্ষা সহায়তা প্রোগ্রাম

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, এবং আর্থিক ব্যবস্থা।

আমরা দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তাদের শিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করি। সর্বশেষঃ ১৭ জন শিক্ষার্থীর এইচএস সি পরীক্ষার ফরম ফিলাপ সম্পন্ন করেছি এবং ২৮ জনকে একাডেমিক বই বিতরন করেছি।

৫০+ শিক্ষার্থীকে সহায়তা
🏥

স্বাস্থ্যসেবা ক্যাম্প

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।

সমাজের সকল স্তরের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্বাস্থ্য ক্যাম্পগুলি গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করে।

৫+ স্বাস্থ্য ক্যাম্প
🌳

পরিবেশ সংরক্ষণ

বৃক্ষরোপণ অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি।

পরিবেশ রক্ষায় আমরা বিশ্বাস করি যে আজকের প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করবে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হাজারেরও বেশি গাছ রোপণ করেছে।

১০০০+ বৃক্ষরোপণ
🤝

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা

জরুরি পরিস্থিতিতে ত্রাণ বিতরণ, বন্যা ও দুর্যোগ নিয়ন্ত্রণ কাজে সক্রিয় অংশগ্রহণ।

২০২৪ সালের বন্যায় আমরা ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। দুর্যোগের সময় আমরা সর্বদা প্রথম সারিতে থাকি সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

৫০০+ পরিবারে ত্রাণ

ডোনেশন

আপনার সামান্য অনুদানও আমাদের একটি বড় স্বপ্নের অংশ হতে পারে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার জন্য আমাদের কার্যক্রমে সহায়তার জন্য নিচে দেওয়া মোবাইল ব্যাংকিং নম্বরে যেকোনো পরিমাণ ডোনেট করতে পারেন।

💚

আপনার অবদানের অপেক্ষায়

bKash
বিকাশ
মোবাইল ব্যাংকিং
01642164347
পার্সোনাল
🎯
স্বচ্ছ ও নিরাপদ
✅
যাচাইযোগ্য
🚀
দ্রুত প্রক্রিয়া

"বড় পরিমাণ নয়, মনের ইচ্ছাটাই আসল। আপনার ছোট অবদানও কারো জীবন বদলে দিতে পারে।"

যোগাযোগ

আমাদের সাথে যোগাযোগ করুন

আমাদের সাথে যোগাযোগ করুন

যোগাযোগের তথ্য

📍
ঠিকানা
ফরিদগঞ্জ বাজার, চাঁদপুর, বাংলাদেশ
📧
ইমেইল
sopnerfaridganj@gmail.com
📱
ফোন
01642164347